কার্টনে ভর্তি জীবন্ত নবজাতক উদ্ধার পরে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকার একটি বাগান থেকে কার্টনে ভর্তি জীবন্ত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর নবজাতকের মৃত্যু হয়। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন নওয়াপাড়া এলাকার আবদুল খালেকের খেজুরবাগানে শনিবার দুপুরে দুটি শিশু খেলছিল। এ সময় তারা কার্টনে ভরা ওই নবজাতককে দেখতে পায়। শিশু দুটির চিৎকার শুনে এলাকার রাহিলা বেগম ঘটনাস্থলে এসে নবজাতটিকে হাত-পা নাড়াতে দেখেন। এরপর তিনি শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে বিকেলে নবজাতকটির মৃত্যু হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মাহামুদুর রহমান বলেন, নবজাতকটি ছিল অপরিণত বয়সের। স্বাস্থ্য কপপ্লেক্সে ভর্তির দেড় ঘণ্টা পর তার মৃত্যু হয়।