কার্টুন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিশুরা সাজাবে নতুন পৃথিবী’ স্লোগান সামনে রেখে রাজশাহীতে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক অ্যানিমেশন কার্টুন উৎসব ২০১৪। চিলড্রেন কমিউনিকেশন বাংলাদেশের (সিসিবি) আয়োজনে ও ইফাদ গ্রুপের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমীতে এ উৎসব হবে। উৎসবে বাংলাদেশসহ ১৮টি দেশের ৭৫টি শিশুতোষ অ্যানিমেশন কার্টুন প্রদর্শিত হবে। উৎসবে অংশগ্রহণকারী শিশুদের জন্য থাকছে বিভিন্ন খেলার আয়োজন। থাকছে মীনা, রাজু মিঠু, মিকি মাউস, এগি মাপেটরের মতো জনপ্রিয় কার্টুন চরিত্রগুলোর সঙ্গে মজা করার সুযোগও। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত উৎসব চলবে।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী