কার্টুন ও নাটক প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে গতকাল শুক্রবার বিকেলে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়েস গ্রুপের উদ্যোগে দুর্নীতিবিরোধী কার্টুন ও নাটক প্রদর্শনীর আয়োজন করা হয়। পৌর শহরের উকিলপাড়া এলাকায় সুরমা নদীর তীরে ‘রিভারভিউ’তে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী শুরুর আগে সুনামগঞ্জ সনাকের সভাপতি নুরুর রব চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন সনাক সদস্য ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সনাক সদস্য সঞ্চিতা চৌধুরী, আইনুল ইসলাম বাবলু প্রমুখ। বক্তারা বলেন, দেশের অগ্রযাত্রার প্রধান অন্তরায় হলো দুর্নীতি। তারুণ্যের শক্তিকে কাজ লাগিয়ে দেশে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।