কার্টুন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং ইয়েস সিলেটের উদ্যোগে দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় ‘দুর্নীতি বিষয়ে কার্টুন’ আহ্বান করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাঠানো কার্টুনে প্রতিযোগীর দৃষ্টিতে দুর্নীতির চিত্র অথবা দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ের প্রতিফলন থাকতে হবে। চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত কার্টুন পাঠানো যাবে।