কার্ড জালিয়াতি: পিওতরের স্বীকারোক্তি, পাঁচ দিনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিওতর সিজোফেন
পিওতর সিজোফেন

ব্যাংকের এটিএম বুথে কার্ড জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার জার্মান নাগরিক পিওতর সিজোফেন আজ বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

ঢাকার আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা ফরিদ আহমেদ প্রথম আলোকে জানান, কার্ড জালিয়াতির ঘটনায় বনানী থানায় তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় পিওতর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আর গুলশান থানায় করা মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পিওতরকে পাঁচ দিনের রিমান্ডে দেন।

এর আগে আজ পুলিশ পিওতরকে ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমানের খাস কামরায় নেয়। সেখানেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। আর গুলশান থানায় করা মামলায় পিওতরকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রিমান্ডের আবেদন করে পুলিশ। ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।