কার্ড পাঠিয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার নববর্ষের শুভেচ্ছা বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া কার্ড পাঠিয়ে একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল বুধবার তাঁরা একে অপরকে শুভেচ্ছা জানান।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দীন দিদার প্রথম আলোকে বলেন, গতকাল বেলা তিনটার দিকে প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) খায়রুল ইসলাম জাতীয় সংসদ ভবনে খালেদা জিয়ার কার্যালয়ে নববর্ষের কার্ড পৌঁছে দেন। বিরোধীদলীয় নেতার এপিএস মো. সুরতুজ্জামান শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন। পরে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে শুভেচ্ছা কার্ড পাঠানো হয় প্রধানমন্ত্রীকে। সুরতুজ্জামান তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন। তুরস্ক সফরে গেছেন প্রধানমন্ত্রী: বাসস জানায়, তুরস্কের প্রধানমন্ত্রী রিসেফ তাইয়েপ এরদোগানের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সরকারি সফরে গতকাল আঙ্কারায় গেছেন। প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গী দলের সদস্যদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট গতকাল বেলা দুইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকারের সঙ্গেও বৈঠক করবেন।