কার্ড পেয়েও রেশন পেলেন না মুক্তিযোদ্ধারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্ড পাওয়ার পরও মাদারীপুরে ৭০ থেকে ৮০টি মুক্তিযোদ্ধার পরিবার রেশন পায়নি। তালিকায় নাম না থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।শিবচর উপজেলার উত্রাইল এলাকার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মুন্সী বলেন, ‘আমিসহ মাদারীপুরের প্রায় ৭০ থেকে ৮০টি মুক্তিযোদ্ধা পরিবার ঢাকার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে রেশন কার্ড পেয়েছি। গত ৭ মার্চ কার্ড নিয়ে মাদারীপুর পুলিশ লাইনে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আমাদের জানায়, তালিকায় আমাদের নাম নেই।’মাদারীপুরের পুলিশ সুপার সরদার তমিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা মাত্র ৩০ জনের নামের তালিকা পেয়েছি। সে অনুযায়ী তাঁদের মধ্যে রেশন বিতরণও করেছি। যারা কার্ড পেয়েও রেশন পাননি তাঁদের ব্যাপারে আমরা খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’