কার্ড বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে সেন্টার অব এক্সিলেন্স ফর লেদার স্কিল বাংলাদেশ এবং লেদার অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে চামড়াশিল্পের শ্রমিকদের স্বাস্থ্যবিমার কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ এলাকায় কোয়েল কার্যালয় ও এফবি ফুটওয়্যার কারখানায় আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার। অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত ১৭ হাজার শ্রমিক এ কার্ডের আওতায় আসবেন।