কার্ড বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখায় আড়াই হাজার দুস্থ নারীর মধ্যে বিভিন্ন ভাতার কার্ড ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে বড়লেখা উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এগুলো বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউএনও সমীর বিশ্বাস। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন হুইপ মো. শাহাব উদ্দিন। অন্যদের মধ্যে আরও বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমিনুল হক, মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার প্রমুখ।