প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী কার্ত্তিক চন্দ্র দাস (৬৬) মঙ্গলবার রাতে পরলোকগমন করেছেন। আনুষ্ঠানিকতা শেষে গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কালাকান্দর মহাশ্মশানে তাঁকে দাহ করা হয়েছে। কার্ত্তিক চন্দ্র দাস স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি স্বরলিপি শিল্পীগোষ্ঠী নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।