কার্বন নিঃসরণ কমানোর ওপর গুরুত্বারোপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে সার্কভুক্ত দেশসমূহের যুব প্রতিনিধিদের নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জলবায়ু-কৃষি-পানিবিষয়ক দক্ষিণ এশীয় যুব ক্যাম্প।
গতকাল বৃহস্পতিবার সকালে নোয়াখালী জিলা স্কুলে ৫০টি গাছের চারা রোপণের মধ্য দিয়ে ক্যাম্পের উদ্বোধন করা হয়। এরপর নোয়াখালী পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সবুজ পৃথিবী গড়তে কার্বন নিঃসরণ কমানোর ওপর গুরুত্বারোপ করেন।
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে তরুণদের ঐক্যবদ্ধ ও সক্রিয় করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান), হিউম্যানিটিওয়াচ, গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) ও অনলাইন নলেজ সোসাইটির (ওকেএস) যৌথ উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।