কার্বন নিরসন বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে গতকাল শনিবার কার্বন নিরসনবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ পরিচালিত প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ক গবেষণা প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।গতকাল সকালে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন এম জাহিদুল হাসান। প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি সওদাগর মাহফুজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি অনুষদের ডিন এম সোহরাব আলী। কর্মশালায় রিসোর্স-পার্সন হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক আকিদি পাসকা ওকট। কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বিধান চন্দ্র দাস, আবদুল মান্নান, নুজহাত আরা, চার্চ অব বাংলাদেশের উন্নয়ন উপদেষ্টা জেমস পেন্ডার প্রমুখ।