কার্বন পাউডারের কারখানা স্থাপনের প্রতিবাদে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আয়লা গ্রামে কার্বন পাউডার উৎপাদনের কারখানা স্থাপনের উদ্যোগের প্রতিবাদে গণসমাবেশ ও মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার তাঁরা এসব কর্মসূচি পালন করেন।
স্থানীয় পরিবেশ প্রতিবেশ সামাজিক আন্দোলনের ব্যানারে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত আয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গণসমাবেশ হয়। পরে এলাকার বিভিন্ন সড়কে প্রতিবাদ মিছিল করা হয়।
স্থানীয় কৃষক আবদুল আজিজের সভাপতিত্বে সমাবেশে বক্তারা মানুষের জীবন ধ্বংসকারী কার্বন পাউডার উৎপাদনের কারখানা লোকালয়ে স্থাপন না করার জন্য উদ্যোক্তাদের সতর্ক করে দেন।
কারখানার মালিক মো. শফিক বলেন, ‘কারখানার জন্য ২৮ শতক জমি কিনে করে এর চারদিকে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। এলাকাবাসীর কর্মসংস্থানের কথা চিন্তা করেই এখানে কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিই।’ তিনি দাবি করেন, বর্তমানে অত্যাধুনিক প্রক্রিয়ায় কোটি টাকা মূল্যের যন্ত্রের সাহায্যে কার্বনের ক্ষতিকর ধোঁয়া যাতে কারখানার বাইরে না যায়, সেই ব্যবস্থা করা যাবে।