কার্বারি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রুমা থেকে গ্রেপ্তার রুমারচর পাড়ার কার্বারি (পাড়াপ্রধান) খ্যশৈপ্রু মারমাকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রুমা থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ৫ সেপ্টেম্বর রাতে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার দুই সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে খ্যশৈপ্রু মারমাকে গত বুধবার গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।