কার্য সূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি খাতে সুশাসন প্রতিষ্ঠায় আগামী তিন বছর কাজ করবে চাঁদপুরের টিআইবি। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত শহরের হাজী মহসিন রোডের একটি রেস্তোরাঁয় কার্য সূচনা অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সনাকের সভাপতি কাজী শাহাদাতের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল হাই। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা রেজিস্ট্রার মুশতাক আহমেদ ও সহকারী কমিশনার (চাঁদপুর সদর ভূমি) অভিষেক দাস। সনাকের সদস্য পীযুষ কান্দি বড়ুয়ার পরিচালনায় এ সময় স্বাগত বক্তব্য দেন সনাকের ভূমিবিষয়ক উপকমিটির আহ্বায়ক মো. আব্বাস উদ্দিন।