কার্যকর না করতে জাতিসংঘের দুই বিশেষজ্ঞের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার রায় আপাতত কার্যকর না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দুজন বিশেষজ্ঞ।

১০ ডিসেম্বর মঙ্গলবারের মধ্যে কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হতে পারে—এমন খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বিচারক ও আইনজীবীদের স্বাধীনতাবিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার্স গ্যাব্রিয়েলা নাউল এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা সংক্ষিপ্ত আদালতের দেওয়া ফাঁসির রায়সংক্রান্ত বিশেষ র‌্যাপোর্টিয়ার্স ক্রিস্টফ হেইন্স।

গ্যাব্রিয়েলা নাউল বলেছেন, মৃত্যুদণ্ডাদেশ দেওয়া মামলায় আপিল করার সুযোগের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বেসামরিক ও রাজ-নৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক কনভেনশন অনুসারে উচ্চতর আদালতে রায় পুনর্বিবেচনার আবেদন করার অধিকার সাজাপ্রাপ্ত যে কারও আছে। আর বাংলাদেশ ওই কনভেনশনের মধ্যে আছে।

আর ক্রিস্টফ হেইন্স বলেছেন, ‘যে দেশে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান বিলুপ্ত হয়নি, সেখানে এমন সাজা দেওয়া যায় কেবল স্বচ্ছ বিচার ও যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করে।’

এইচআরডব্লিউর আহ্বান: আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গত রোববার সংগঠনটি এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি এই আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, বিচারের নিরপেক্ষতা নিয়ে সৃষ্ট উদ্বেগের প্রেক্ষাপটে এই মৃত্যুদণ্ডাদেশ অবিলম্বে স্থগিত করা উচিত। সেই সঙ্গে ঘোষিত রায় ও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তাঁকে রিভিউর সুযোগও দেওয়া প্রয়োজন।

এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস বিবৃতিতে বলেন, হিউম্যান রাইটস ওয়াচ যেকোনো অবস্থাতেই মৃত্যুদণ্ডের বিরোধী। কারণ, এটি অবমাননাকর ও নিষ্ঠুর।