কার্যক্রম উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর চিনিকলের আখচাষিদের আখ চাষে উৎসাহ জোগাতে গতকাল মঙ্গলবার ভর্তুকি প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। চিনিকলের প্রশিক্ষণ ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রউফ খান। ২ হাজার ৮৭৮ জন চাষিকে মোট ৪৮ লাখ ২২ হাজার ৬৫০ টাকা ভর্তুকি দেওয়া হবে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ব্যবস্থাপনায় রূপালী ব্যাংকের মাধ্যমে এ ভর্তুকির কার্যক্রম বাস্তবায়ন করা হবে।