প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক দারিদ্র্যবিমোচন দিবস উপলক্ষে ‘উপেক্ষা নয়, নয় বর্জন; সবাইকে নিয়ে দারিদ্র্যবিমোচন’ প্রতিপাদ্যে কুড়িগ্রামে বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সদর উপজেলার পরমালী গ্রামে ব্র্যাকের টিউলিপ প্রোগ্রামের অতিদরিদ্রদের কর্মসূচি পরিদর্শন করা হয়। এ সময় কর্মসূচির উপকারভোগী নারীদের সঙ্গে বৈঠক করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট আবদুল লতিফ খান।