প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী মেডিকেল কলেজের একাডেমিক ও শিক্ষা কার্যক্রম আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। মেডিকেল কলেজ নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে গতকাল শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে। গত বছরের ১৯ মার্চ প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চল সফরকালে পটুয়াখালীতে এক জনসভায় পটুয়াখালী মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দেন। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস কোর্সে প্রথম বর্ষে ৫০ জন ছাত্রছাত্রী ভর্তির অনুমোদন দেয়।