কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল রোববার থেকে আর্মি নার্সিং কলেজের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই কার্যক্রম উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল সালাহ উদ্দিন মিয়াজী। এ সময় কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমী, ব্রিগেডিয়ার জেনারেল মামুন মোস্তাফিজ, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, রংপুর জেলা পরিষদের প্রশাসক মমতাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। কলেজ সূত্রে জানা গেছে, চার বছরমেয়াদি বিএসসি নার্সিং কোর্সের প্রথম ব্যাচে ৩৮ জন ছাত্রী নিয়ে যাত্রা শুরু হলেও আগামী বছর থেকে ৫০ জন ছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।