প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল রোববার থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম শুরু হবে। তবে ১ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদার এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। ৮ অক্টোবর পর্যন্ত মূল ছুটি হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ হওয়ায় রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম শুরু হচ্ছে।