কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের চিতুলিয়া গ্রামকে বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে কিশোর-কিশোরী, নারী-পুরুষ ও বিভিন্ন সেবাদানকারী ব্যক্তিদের নিয়ে দলভিত্তিক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠান (এফজিডি) শুরু হয়েছে। সংগঠনের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় চিতুলিয়া এলাকায় গত মঙ্গলবার সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়। এতে ১০ জন করে পাঁচটি দলের সদস্যরা বাল্যবিবাহের কারণ ও তা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।