কার্যক্রম শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের ইসলামপুর উপজেলায় গত রোববার থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সাংসদ ফরিদুল হক খান স্টেশনের উদ্বোধন করেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক মেজর (অব.) এম এন মতিউর রহমান ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিসের জামালপুরের সহকারী পরিচালক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, স্টেশনটি স্থাপনে প্রায় ৮০ লাখ টাকা খরচ হয়েছে।