কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আনুষ্ঠানিকভাবে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করেছে হার্ট ফাউন্ডেশন। গত সোমবার শহরের মণ্ডলপাড়ার হার্ট ফাউন্ডেশনের ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ও সংগঠনের সভাপতি সেলিনা হায়াত। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির প্রমুখ।