কার্যনির্বাহী কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখলীর গলাচিপা উপজেলার নাট্য সংগঠন গলাচিপা থিয়েটারের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় গলাচিপা হাইস্কুল সড়কের কার্যালয়ে সংগঠনটির বিশেষ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২৩ সদস্যের এ কমিটি গঠিত হয়। এতে সুব্রত রায় সভাপতি, সাইমুন রহমান সাধারণ সম্পাদক ও রাকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।