প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সভা গত রোববার সন্ধ্যায় একাডেমি ভবনে অনুষ্ঠিত হয়। একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক জিনাত আরা এতে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা পার্থ প্রতিম দাস প্রমুখ। সভায় জেলার পাঁচজন গুণীজনকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাঁরা হলেন আবদুল হালিম বিশ্বাস (ফটোগ্রাফি), নরেশ ঘোষ (যাত্রা), আবদুল ওয়াহেদ মণ্ডল (নাট্যকলা), আবদুস সোবহান (লোকসংস্কৃতি) এবং শ্যামা রানী দে (কণ্ঠসংগীত)। ১৯ ফেব্রুয়ারি তাঁদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।