কার্যাদেশ পাওয়ার আগেই নির্মাণ কাজের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্যাদেশ পাওয়ার আগেই দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সাড়ে ১৫ কিলোমিটার দীর্ঘ ভবানীপুর-আমবাড়ী সড়কের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় সড়কের ভবানীপুর অংশ এবং দুপুর ১২টায় আমবাড়ী অংশের নির্মাণকাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী প্রভাষ চন্দ্র বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেনুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম রায়হানুল ইসলাম প্রমুখ।
সড়কটি উদ্বোধনের মাধ্যমে দীর্ঘ ২৫ বছরের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের সূচনা হলো।
রায়হানুল ইসলাম জানান, সড়কটি পাকা করার জন্য বরাদ্দ ধরা হয়েছে প্রায় সাত কোটি ৭০ লাখ টাকা। কাজটি পেয়েছে দিনাজপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান আরসি অ্যান্ড আরআই। তবে কবে নাগাদ সড়কটি নির্মাণের মূল কাজ শুরু ও শেষ হবে ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো কার্যাদেশ না পাওয়ায় তা সঠিকভাবে জানানো সম্ভব হচ্ছে না।