প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা আটকের প্রতিবাদে রিকশাচালক ও মালিকেরা গতকাল বৃহস্পতিবার শহরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছেন। এ সময় তাঁরা জেলা প্রশাসকের কাছে নিজেদের দাবিসংবলিত একটি স্মারকলিপি দেন। এর আগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে অটোরিকশাচালক ও মালিকদের একটি মিছিল বেরিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কয়েক দিন ধরে নিষিদ্ধ ব্যাটারিচালিত প্রায় এক শ অটোরিকশা ট্রাফিক পুলিশ আটক করে। মুন্সিগঞ্জ প্রতিনিধি