কার্যালয় ঘেরাও মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করা হয়েছে। একই দিন মেহেরপুরের গাংনী উপজেলায় লোডশেডিং ও গ্রাহক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচি চলাকালে বাজার বণিক সমিতির সভাপতি শেখ আ. ছালামের সভাপতিত্বে বক্তব্য দেন বণিক সমিতির সাধারণ সম্পাদক আ. মান্নান আব্বাস, ব্যবসায়ী রাসেল আহমেঞ্চদ, রকিবুল ইসলাম, কামরুল ইসলাম, মো. কামরুজ্জামান প্রমুখ।
পরে বণিক সমিতির নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আবুল খায়েরের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর সঞ্চারকলিপি দেন। সঞ্চারকলিপিতে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
আলফাডাঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতির কনিষ্ঠ প্রকৌশলী জিয়াউদ্দিন তরফদার বলেন, ‘আমরা প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি না। তাই লোডশেডিং করতে হয়।’
এদিকে গাংনী উপজেলার বিদ্যুতের গ্রাহকেরা বামুন্দী বাজারে সমবেত হন এবং সড়কে মানববন্ধন করেন। পরে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন গাংনী উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী, বামুন্দী ইউপি চেয়ারম্যান আবদুল আওয়াল, ব্যবসায়ী হাজি মতিয়ার রহমান, বিদ্যুতের গ্রাহক বাচ্চু হোসেন প্রমুখ।
গ্রাহকেরা অভিযোগ করেন, পল্লী বিদ্যুতের আওতায় গাংনী উপজেলার প্রায় ২৪ হাজার গ্রাহক বিদ্যুৎ-সুবিধা নিয়ে বৈষম্যের শিকার হচ্ছেন। শহরের কিছু এলাকায় দিনে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে। অথচ উপজেলার অন্যান্য এলাকা ও গ্রামাঞ্চলে দিনে চার ঘণ্টাও বিদ্যুৎ থাকে না।
গাংনী পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শৈলেন্দ্র নাথ জানান, জাতীয় বিদ্যুৎ গ্রিডে সরবরাহ কম থাকায় গ্রাহকেরা চাহিদামতো বিদ্যুৎ পাচ্ছেন না।