কার্যালয়ে ঢুকে প্রকৌশলীকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ২১ জেলা বিদ্যুৎ বিতরণ বিভাগ প্রকল্প-৩-এর নির্বাহী প্রকৌশলী আবদুল মজিদকে তাঁর কার্যালয়-কক্ষে ঢুকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে শহরের গোয়ালচামট মহল্লায় পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) কার্যালয়ে এ ঘটনা ঘটে। আবদুল মজিদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওজোপাডিকো ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ-১) কুদ্দুস মোল্লা বলেন, বেলা সাড়ে তিনটার দিকে পাঁচজন যুবক আবদুল মজিদের কক্ষে ঢুকে দেশি অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করে। ধারণা করা হচ্ছে, দরপত্রসংক্রান্ত বিরোধের কারণে এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের মধ্যে দুজনকে আবদুল মজিদ চিনতে পেরেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।