কার্যালয় উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের হাওলাদারপাড়ার সামাজিক সংগঠন ‘হাওলদারপাড়া সমাজকল্যাণ যুবসংঘ’-এর প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে মহল্লাবাসীদের এক সমাবেশ হয়। সেখানে সংগঠনের সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর রেবেকা বেগম, আইনজীবী আবদুল মুকিত ও মোহনা সমাজকল্যাণ সংস্থার সভাপতি দেবজ্যোতি মজুমদার বক্তব্য দেন।