কার্যালয় উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী থেকে প্রকাশিতব্য স্থানীয় দৈনিক সুবর্ণ প্রভাত-এর বার্তা ও সম্পাদকীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ফিতা কেটে শহরের মাওলা প্লাজায় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম জাফর উল্যাহ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন। অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন সুবর্ণ প্রভাত-এর প্রকাশক ও সম্পাদক আলমগীর ইউসুফ।