প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রান্সফরমার বিকল হয়ে শহরের তিনটি এলাকায় চার দিন ধরে বিদ্যুৎ নেই। বিদ্যুতের দাবিতে গতকাল সোমবার শহরের রথখোলা এলাকার বিদ্যুৎ ভবন ঘেরাও করে বিক্ষোভ করেন গ্রাহকেরা। এ সময় পিডিবির এক কর্মচারীকে লাঞ্ছিতও করা হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে শহরের বত্রিশ এলাকার নূরানী সড়ক, নতুন পল্লী ও বিন্নগাঁও এলাকার তিনটি ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এর পর থেকে এই তিনটি এলাকা অন্ধকারে থাকলেও বিদ্যুৎ বিভাগ ট্রান্সফরমার সারানোর কোনো উদ্যোগ নেয়নি।