কার্যালয়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের স্টেশন রোডে অবস্থিত জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ডে একটি আলমারি ও বেশ কিছু কাগজপত্র পুড়ে গেছে। গত মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। ফায়ার সার্ভিস ফরিদপুরের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সেলিম হোসেন জানান, ধারণা করা হচ্ছে, বিড়ি বা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। জেলা খাদ্য কর্মকর্তা আবু নাইম মো. শরিফুল আলম বলেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
 ফরিদপুর অফিস