কার্যালয়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী রেলওয়ে স্টেশনের লাইটিং শাখার ট্রেন লাইটিং কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয়টিতে কোনো কর্মকর্তা-কর্মচারী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। কার্যালয়ে মূল্যবান কিছু কাগজ ও আসবাব ছিল। সেগুলোর বেশির ভাগই ভস্মীভূত হয়েছে। রাজশাহী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ প্রায় ১০ হাজার টাকা।