কার্যালয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে খালেদার বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানে কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও চীনের রাষ্ট্রদূত লি জুন। ছবি: বিএনপি কার্যালয়
গুলশানে কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও চীনের রাষ্ট্রদূত লি জুন। ছবি: বিএনপি কার্যালয়

১৬ দিন পর আজ শনিবার সন্ধ্যায় গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে গিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে  ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুনের সঙ্গে তাঁর বৈঠক শেষ হয়েছে।

সর্বশেষ গত ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে গুলশান কার্যালয়ে খ্রিষ্টধর্মাবলম্বী সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছিলেন খালেদা জিয়া। এর আগের দিন তিনি সংবাদ সম্মেলন করে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি ঘোষণা করেছিলেন। কর্মসূচি ঘোষণার পর থেকেই তাঁর বাসা ও কার্যালয়ের সামনে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। ২৫ ডিসেম্বর তাঁর কার্যালয়ে দলের নেতাদের ঢুকতে দেয়নি পুলিশ। কয়েকজনকে আটকও করা হয়।

এর পর থেকে গুলশানের বাসায় কার্যত অবরুদ্ধ ছিলেন খালেদা জিয়া। ২৯ ডিসেম্বর তিনি গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে যোগ দিতে বের হতে চেয়েছিলেন। তবে পুলিশ তাঁকে বাধা দিয়েছিল।  নির্বাচনের পরে অবশ্য তাঁর বাসভবনের সামনে থেকে অতিরিক্ত পুলিশ প্রত্যাহার করা হয়।