প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারা সদরে বেসরকারি সংস্থা ব্র্যাকের কার্যালয় থেকে ১৬টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে কার্যালয়ের একটি কক্ষে কাগজপত্র সরাতে গিয়ে কয়েকটি সাপের বাচ্চা চোখে পড়ে কর্মকর্তাদের। পরে ওই কক্ষ থেকে ১৬টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার সকালেও ওই কক্ষে দুটি সাপ পাওয়া যায়। ব্র্যাক-ওয়াস কর্মসূচির জ্যেষ্ঠ উপজেলা ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কার্যালয়ের পাশে ডোবা থাকায় সম্ভবত বন্যার সময় সাপ ঢুকে পড়ে বাচ্চা দেয়। বর্তমানে কর্মকর্তা-কর্মচারীরা সাপ আতঙ্কে ভুগছেন। তবে কর্মচারীরা সাপের বাচ্চাগুলো মেরে ফেলেন।