কার্যালয়েই বসবাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হার্ডবোর্ড দিয়ে কক্ষটি ভাগ করা। এক অংশের কোণে রাখা হয়েছে একটি চৌকি। চৌকির ওপর সাজানো বিছানা। অপর অংশে চলে দাপ্তরিক কাজ।
এই চিত্র সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের। কাজ শেষ করে গত ছয় মাস ধরে এভাবেই তিনি নিজ কার্যালয়ে বসবাস করছেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম গত বছরের ২৪ ফেব্রুয়ারি এখানে যোগ দেন। বেশ কিছুদিন উপজেলা রেস্টহাউস ও হোটেলে থেকে অফিস করেছেন। ওই বছরের আগস্টে দাপ্তরিক কক্ষের এক কোণে চৌকি ও বিছানাপত্র নিয়ে বসবাস শুরু করেন।
সরেজমিনে গতকাল রোববার বেলা তিনটার দিকে ওই কার্যালয়ে গিয়ে দেখা যায়, কক্ষটির দরজা ভেড়ানো। দরজা ঠেলে ভেতরে ঢুকেই দেখা যায়, ওই কর্মকর্তা চৌকিতে শুয়ে আছেন।
এই প্রতিবেদকের পরিচয় পেয়ে বিছানা থেকে উঠে তিনি বলেন, ‘দুপুরে খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিচ্ছি।’ পরে তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করে বলেন, ‘আমি কোনো অনিয়মের সঙ্গে জড়িত নই।’
দপ্তরে বসবাস করা বিধিসমঞ্চত কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘সবকিছু কী আর সরকারি নিয়মে চলে? আমার বাসা ঢাকায়। সেখানে থেকে তো আর অফিস করতে পারব না। উপজেলা আবাসিক ভবনের কোনো কক্ষ খালি না থাকায় ও ভাড়া বাসা না পেয়ে কাজের সুবিধার্থে কয়েক মাস ধরে এখানে থাকতে হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ খালেদুর রহমান বলেন, কার্যালয়ে বসবাসের বিষয়টি সম্পূর্ণভাবে অবৈধ। ওই কর্মকর্তা প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। মাঝেমধ্যে এখানে এসে দুই-এক দিন থেকে অফিস করেন। এ নিয়ে একাধিকবার বলেও কোনো লাভ হচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।