কাল আ.লীগের প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের সন্ত্রাসী হামলার প্রতিবাদে আওয়ামী লীগের স্থানীয় কমিটি আগামীকাল বৃহস্পতিবার ফটিকছড়ির ভুজপুরে সমাবেশের ডাক দিয়েছে। কাল বিকেলে এ সমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তৃতা করবেন বলে জানা গেছে। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম প্রথম আলোকে বলেন, সমাবেশে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের বক্তৃতা করার কথা। এম এ সালাম আরও বলেন, ‘পূর্বপরিকল্পিতভাবে জামায়াত-শিবির এই হামলা চালিয়েছে, যা হিংস্র পশুকেও হার মানিয়েছে। আইনিভাবে আমরা তা মোকাবিলা করছি। পাশাপাশি গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার সিদ্ধান্ত হিসেবে আমরা সমাবেশের ডাক দিয়েছি।’ ১১ এপ্রিল দুপুরে ভুজপুরের কাজিরহাটে সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগের তিনজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন।