কাল আদালতে যাচ্ছেন না খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া । ফাইল ছবি
খালেদা জিয়া । ফাইল ছবি

দুর্নীতির দুই মামলায় আগামীকাল বৃহস্পতিবার আদালতে হাজির হবেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া আজ বুধবার রাতে প্রথম আলোকে এমনটাই জানিয়েছেন।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নাল আবেদিন মেজবাহ বলেন, আগামীকাল একটি সংগঠনের হরতাল কর্মসূচি রয়েছে। তাই নিরাপত্তাজনিত কারণে বিএনপির চেয়ারপারসন আদালতে হাজির হবেন না। আদালতের কাছে সময় চেয়ে আবেদন করা হবে।
সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে ২৬ জানুয়ারি আধা বেলা হরতাল ডেকেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
এর আগে গত ১২ জানুয়ারি দুর্নীতির দুই মামলায় আদালতে হাজির হন খালেদা জিয়া।

অারও পড়ুন :-