কাল আদালতে হাজিরা দিতে পারেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া । ফাইল ছ​বি
খালেদা জিয়া । ফাইল ছ​বি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় কাল বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে পারেন। ঈদের পর আজ বুধবার রাতে তিনি গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অফিস করবেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে জানান, রাতে গুলশান কার্যালয়ে যাওয়ার পর কাল আদালতে হাজিরা দেওয়ার বিষয়টি চূড়ান্ত হবে।
সাধারণত শুক্রবার বাদে প্রায় প্রতিদিন রাত সাড়ে আটটা থেকে গুলশানে নিজের কার্যালয়ে সময় দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।