কাল আবার মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা, ফাইল ছবি
শেখ হাসিনা, ফাইল ছবি

প্রার্থী বাছাই করতে আগামীকাল বৃহস্পতিবার আট সাংগঠনিক জেলার সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।বেলা তিনটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার বিকেলে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দশম জাতীয় সংসদ নির্বাচন ও আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী মনোনয়নে তৃণমূলের মতামত গ্রহণের অংশ হিসেবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।রাজশাহী মহানগর, রাজশাহী জেলা, শরীয়তপুর, নেত্রকোনা, নাটোর, নরসিংদী, সাতক্ষীরা, ঝিনাইদহ জেলা ও জেলাধীন থানা, উপজেলা, প্রথম শ্রেণীর পৌর আওয়ামী লীগের নেতারা এই মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন।মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।