কাল আসছেন উজবেক মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকায় দূতাবাস খুলতে চায় উজবেকিস্তান। এ ছাড়া ঢাকা ও তাসখন্দের মধ্যে সরাসরি বিমান চলাচল আবার চালু করতে আগ্রহী সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের দেশটি। এসব বিষয়ে আলোচনার জন্য আগামীকাল বুধবার ঢাকায় আসছেন উজবেকিস্তানের বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী ইলিওর গানিয়েভ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অণু বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল সোমবার প্রথম আলোকে তাঁর দপ্তরে জানান, তিন দিনের এ সফরের সময় ইলিওর গানিয়েভ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া বৃহস্পতিবার তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।
জানা গেছে, ১৯৯৬ সালে তাসখন্দে বাংলাদেশ দূতাবাস স্থাপনের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।