কাল আসছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সুমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ফাতেমা সুমার। ছবি : ইউএনবি কানেক্টের সৌজন্যে
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ফাতেমা সুমার। ছবি : ইউএনবি কানেক্টের সৌজন্যে

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ফাতেমা সুমার দুদিনের সফরে আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসছেন। আজ ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। খবর বাসসের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ও বুধবার (৬ ও ৭ মে) বাংলাদেশে অবস্থান করবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক এই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। দুদিনের এ সফরে বাণিজ্যিক ও আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা নিয়ে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করবেন ফাতেমা সুমার।