কাল এসএসসির ফলপ্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা হরতালের মধ্যেও আগামীকাল বৃহস্পতিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় উপকমিটি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে এই তথ্য জানিয়ে বলেন, ‘আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি।’

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, কাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তরের পর দুপুরে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের তথ্য গণমাধ্যমকে জানানো হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়েবসাইট থেকে ও মুঠোফোনের মাধ্যমে ফল জানতে পারবে।

গত ৩ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয়েছে মার্চ মাসে।

কালকের এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আজ: হরতালের কারণে আগামীকাল এইচএসসি পরীক্ষা হবে কি না বা এটি পেছালে কবে হবে, সে বিষয়ে আজ বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ তথ্য জানান।

সময়সূচি অনুযায়ী কাল হিসাববিজ্ঞান, ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র, কুটিরশিল্প (তত্ত্বীয়) দ্বিতীয়পত্রের পরীক্ষা হওয়ার কথা। সময়সূচি অনুযায়ী আজ এইচএসসির কোনো পরীক্ষা নেই। imes ( Rm(�� �� ansi-font-family:"Sulekha Sundar"; mso-ansi-language:EN-US;mso-fareast-language:EN-US;mso-bidi-language:BN'>তাঁদের রুহের মাগফিরাত কামনা এবং তাঁদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আহত ব্যক্তিদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি অবিলম্বে সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করে দেশবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।