কাল ও পরশু শিক্ষক নিবন্ধন পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কাল শুক্র ও পরদিন শনিবার অনুষ্ঠিত হবে। প্রথম দিনে বিদ্যালয় পর্যায়ের পরীক্ষা ও দ্বিতীয় দিনে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, চার ঘণ্টার এই পরীক্ষার মধ্যে প্রথম এক ঘণ্টা আবশ্যিক বিষয় হিসেবে বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে এবং পরবর্তী তিন ঘণ্টা ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।