কাল কনসার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকীসহ নারায়ণগঞ্জের সব হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কনসার্টের আয়োজন করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। কাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ওই কনসার্ট হবে। অনুষ্ঠানে সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হবে। কনসার্টে শিল্পী মাকসুদ (ঢাকা ব্যান্ড), লীলা, ব্যান্ডদল চিৎকার, সমগীত ও গানের দল গায়েনের সংগীত পরিবেশন করার কথা রয়েছে। আবৃত্তি করবে কণ্ঠমালা আবৃত্তি সংগঠন। l