কাল খাগড়াছড়ি ও রাঙামাটিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন ও রাঙামাটিতে ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে কাল রোববার রাঙামাটি ও খাগড়াছড়িতে সকাল-সন্ধ্য সড়ক অবরোধ কর্মসূচি আহ্বান করেছে বাঙালিদের পাঁচটি সংগঠন।
গতকাল শুক্রবার সাংবাদিকদের কাছে পাঠানো ই-মেইলে এ কথা জানানো হয়।
অবরোধ আহ্বানকারী সংগঠনগুলো হলো পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ, সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ, পার্বত্য বাঙালী ছাত্র ঐক্য পরিষদ।
বাঙালী ছাত্র পরিষদের নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদ উল্লাহ বলেন, যত দিন পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল করা না হবে, তত দিন পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তাঁরা আন্দোলন থেকে পিছু হটবেন না। অবরোধ কর্মসূচি আহ্বানের সত্যতা নিশ্চিত করে বাঙালিদের পাঁচটি সংগঠনের আহ্বায়ক আলকাছ আল মামুন বলেন, ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল না হলে আরও কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।
কাল রোববার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের দ্বিতীয় সভা হবে।