কাল খালেদা জিয়ার সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছেন। তাঁর প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ কথা জানানো হয়।

মারুফ কামাল খান জানান, কাল বিকেল চারটায় গুলশানে হোটেল ওয়েস্টিনের বলরুমে এই সংবাদ সম্মেলন হবে। ওই সংবাদ সম্মেলনে দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে বক্তব্য রাখবেন খালেদা জিয়া।