কাল খালেদার সংবাদ সম্মেলন, আসতে পারে বিকল্প প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রস্তাবের বিষয়ে দলের মত জানাতে আগামীকাল সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিকেল চারটায় গুলশানের ওয়েস্টিন হোটেলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে রাতে দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে সন্ধ্যায় আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বনানীর হোটেল সারিনাতে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছিল বিএনপি।

দলীয় সূত্রে জানা গেছে, ওই সংবাদ সম্মেলনে খালেদা জিয়া সর্বদলীয় সরকারের একটি বিকল্প প্রস্তাব তুলে ধরতে পারেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ খান সোহেলের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থি এবং এ সম্পর্কে বিএনপি ও ১৮ দলের অবস্থান তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন খালেদা জিয়া।